• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা মাহফুজ আহমদের পরিবারের ওপর হামলা ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
যুবলীগ নেতা মাহফুজ আহমদের পরিবারের ওপর হামলা ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক প্রতিহিংসার জেরে সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ১০ মার্চ ২০২৬ রাতে সিলেটের মোগলাবাজার থানার কুচাই গ্রামে মাহফুজ আহমদের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাহফুজ আহমদের কুচাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। ঘটনার পর থেকে পরিবারটিকে লক্ষ্য করে দফায় দফায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অব্যাহত হুমকি-ধামকি ও আতঙ্কের কারণে মাহফুজ আহমদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলা ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।