• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহিরপুর শুল্ক বন্দরের সড়কে সেতু নির্মাণে উদ্যোগ, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
তাহিরপুর শুল্ক বন্দরের সড়কে সেতু নির্মাণে উদ্যোগ, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি শুল্ক বন্দর বড়ছড়া, বাগলী ও চারাগাও বিপুল পরিমাণ রাজস্ব দিলেও উন্নয়নের চোঁয়া লাগেনি বিগত দিনগুলোতে। এই বন্দর গুলোতে দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থায় থাকার চরম দুর্ভোগ শিকার হয়েছিলো ব্যবসায়ী ও এলাকাবাসী।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাহিরপুর উপজেলার বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের দীর্ঘদিনের বেহাল সড়ক পাকা ও ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সে লক্ষ্যে সোমবার দুপুরে বাগলী ও চারাগাঁও শুল্ক বন্দরের সড়ক গুলো সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপি নেতারা।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখন্জী, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সচেতন মহল বলছেন,সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থায় উপর বন্দর, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও এলাকাবাসীর মধ্যেও পরিবর্তন আসবে। একেই সাথে পর্যটকদের আগমন বাড়তে। তবে সংসদ সদস্য ও এলজিইডির দায়িত্বশীল কতৃপক্ষ গুরুত্বসহকারী কাজ করলে ব্যবসায়ী ও সীমান্ত এলাকা মানুষের সুদিন ফিরবে।

জামিল আহমেদ ফারুক মিয়াসহ স্থানীয় বাসিন্দারা জানান, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সে কারনে কোনো ধরনের যানবাহন চলাচল করা যায় না। এছাড়াও দূর্ঘটনাসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কগুলো পাকা এবং প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করা হলে দূর্ভোগ থেকে মুক্তি পাবে সবাই।

বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দরগুলোর সড়ক ও সড়কে সেতু নির্মান হলে আমাদের ভারত থেকে আমাদানি করা কয়লা, চুনাপাথর পরিবহন সহজ হবে, খরচ কমে যাবে। এছাড়াও এলাকার ব্যাপক পরিবর্তন হব। সড়কগুলো ভাংঙ্গাচুরা থাকায় প্রায় সময়ই গাড়ী দূর্ঘটনার শিকার হচ্ছে, শ্রমিক ও পথচারী নিহত হয়েছে। তাই দ্রুত এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমপি কামরুজ্জামান কামরুল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এমনটাই আমরা আশা করছি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল জানান, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত থাকা সীমান্ত এলাকার মানুষ ও বন্দরগুলো ও বন্দরের বেহাল সড়ক গুলোর বিষয়ে আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল খুবই আন্তরিক। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে শুল্ক বন্দরের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। তাই তিনি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি দিতে ও শুল্ক বন্দর গুলোর সড়ক সহ অবকাঠামো উন্নয়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যেন ব্যবসায়ী ও এলাকাবাসী লাভবান হন। সে কারনেই আজ বন্দর গুলো ও সড়ক পরিদর্শন করেছি।

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানিয়েছেন, বন্দরগুলোর সড়কগুলো পরিদর্শন করা হয়েছে। সড়ক গুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বর্তমান পরিস্থিতি, যানবাহন চলাচলে দুর্ভোগ এবং প্রয়োজনীয় ব্রিজ নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। এই বিষয়ে উর্ধবতন কতৃপক্ষে জানানো হবে এবং দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।