
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক নিহত হয়েছে। তিনি মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপারা শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে ও পেশার একজন আর্টিস্ট।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্যাকেটঘাট এলাকার ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ৬ জন পর্যটক নিয়ে হৈমন্তী নামে একটি হাউজবোডে টাংগুয়ার হাওরে রওনা হয়। সেখানে দিনভর গোসল ও ঘুরাফেরা করে বিকেলে ট্যাকেরঘাট নৌকা ঘাটে যায়। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরা ফেরা করতে যান সবাই। এর মধ্যে মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকায় দিয়ে ট্যাকেরঘাট এলাকায় আশিষ কুমার রায় অসুস্থ হয়ে মাটিতে পরে যায়। তখন পাশে মসজিদে থাকা লোকজন তার হাতে থাকা মোবাইল নিয়ে তার সাথে আসা লোকজনকে জানালে সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে তাকে স্প্রীডবোড দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৈমন্তী হাউজবোডের ম্যানাজার রাশেদুল ইসলাম জানান, সকালে ৬ জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকাঘাট থেকে উঠে। পরে তাদেরকে নিয়ে সারাদিন টাংগুয়ার হাওর ঘুরে বিকেলে ট্যাকেরঘাট যাওয়ার পর শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাট এলাকায় যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পরে। সেখানে স্থানীয় লোকজন মাথায় পানি সুস্থ করার জন্য চেষ্টা করে।
নিহতের সাথে আসা বন্ধু রাজ শেখর বনিক জানান, আমরা বিকলে সবাই শহীদ সিরাজ লেক এলাকা ছোট ছোট টিলায় উঠে ও আশপাশের এলাকায় ঘুরে শহীদ সিরাজ লেকের পাশেই আমরা ৫ জন বন্ধু এক সাথে হই। তখন আশিষ কে না পেয়ে তার ফোন নাম্বারে কল দিলে সে রিসিভ করেনি। পরে তার ফোন থেকে ফোন আসে তখন জানতে পারি সে অসুস্থ হয়ে মাটিতে পরে গেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা তাকে নিয়ে চিকিৎসক দেখালে তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রাতে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডাঃ নওশাদ আহমেদ নিহতে সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটক মারা গেছেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, এই ঘটনার আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।