
নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী শাসন আমলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডার মো. নাঈমুল হাসান (৩০) নিজ জেলা নোয়াখালীতে ক্ষুব্ধ ছাত্র-জনতার চরম তোপের মুখে পড়েছেন। গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে বেগমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় গোপনে আত্মগোপনে থাকা অবস্থায় সচেতন ছাত্র-জনতা তাকে চিনে ফেলে এবং ধাওয়া দিয়ে আটক করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় ট্রাস্ট ওয়ান হাসপাতালে ভর্তি করা হয়।
অনুসন্ধানী সূত্রে জানা গেছে, এই ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ক্যাডার রাজনীতি পরিচালনা করে আসছিলেন। বেগমগঞ্জ বাজারে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় লোকদেখানো হিসেবে বেগমগঞ্জ থানায় একটি জিডি (নং-০৮) নথিভুক্ত করা হয়েছে।