• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশবাসীকে প্রযোজক আজমল আলীর নতুন বছরের শুভেচ্ছা

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২২
দেশবাসীকে প্রযোজক আজমল আলীর নতুন বছরের শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক : দেশবাসীকে প্রযোজক আজমল আলীর প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার এক বার্তায় ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রযোজক আজমল আলী বলেন, প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে বিগত বছরের মতো এবারের উৎসবের আমেজও অনেকটাই ম্লান। বাংলাদেশে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে বিশ্বব্যাপী করোনার নতুন অতিসংক্রামক ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সতর্কতা প্রতিপালনের বিকল্প নেই।