• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌকিদেখীতে আওয়ামী লীগ কর্মী লোকমান হত্যার ঘটনায় মামলা দায়ের

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১
চৌকিদেখীতে আওয়ামী লীগ কর্মী লোকমান হত্যার ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্ট::
সিলেট নগরীর চৌকিদেখীতে আওয়ামী লীগ কমী লোকমান হোসেন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিহত লোকমানের পিতা সিকান্দার হোসেন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় এ হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা নং- ৭৬/২০২১।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চৌকিদেখীতে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের করে আওয়ামী লীগ কর্মী লোকমান নির্মমভাবে নিহত হন। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে লোকমানের উপর আওয়ামী লীগের কিছু নেতাকর্র্মীরা হামলা করে। হামলায় গুরুতর রক্তাক্ত জখম হন লোকমান। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে নিহত লোকমানের পিতা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, আজমল হোসেন, একরাম আলী, ৬নং ওয়ার্ড ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আহরারুল হক, রাহুল আহমদ, যুবদল কর্মী প্রিন্স দেবনাথ, তোফায়েল আহমদ, মুজাক্কির আলম।