• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

লন্ডন প্রবাসী ছাত্রদল নেতা মিনহাজের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২১
লন্ডন প্রবাসী ছাত্রদল নেতা মিনহাজের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

একুশেনিউজ ডেস্ক::
লন্ডন প্রবাসী ছাত্রদল নেতা মো. মিনহাজ আহমদের পারিবারিক ব্যবসা শাপলা স্টোরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গতকাল (২২ ডিসেম্বর) বুধবার রাত ৮টার দিকে মুখোশধারী কিছু সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা করে।

সন্ত্রাসীরা পোশাকের কারখানার জিনিসপত্র ভাংচুর করে, মালামাল লুট করে নিয়ে যায় ও দোকানে ক্যাশ থেকে নগদ টাকা, জরুরী কাগজপত্র নিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত এবং ব্যবসায়ের নিরাপত্তার দাবী জানান

এ ব্যাপারে ছাত্রদল নেতা মিনহাজের বাবা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শামছুল হক জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলা হয়েছে বলে জানান তিনি।এবং হামলাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন ।