
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলার ৮ং ঝিংগাবাড়ী ইউনিয়নের গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির স্থায়ী কার্যালয়ে বিগত ০৫/০৯/২০২১ ইং রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সমিতির সব সদস্যদের নিয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতির পদ থেকে বর্তমান সভাপতি শরীফ আহমদকে পদত্যাগের দাবি জানান ফয়সল আহমদ।কি কারণে তাকে পদত্যাগ করতে হবে কারণ জানতে চাইলেই বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফয়সল আহমদের ছেলে সায়েম আহমদ সহ সবাই তাদের উপর হামলা চালায়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় ১৫/২০ জন আহত হয়।
শরীফ আহমেদের ছেলে ইসমাইল আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মাথায় প্রচন্ড আঘাত জনিত কারণে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শরীফ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বাজার সমিতির সভাপতি হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে বিভিন্নরকম ষড়যন্ত্র করতে থাকেন ফয়সল আহমদ। তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদের উপর এই হামলা করে। আমার ছেলের মাথায় প্রচন্ড আঘাতের কারণে মারা যায়। আমি ফয়সল আহমদ ও তার ছেলে সায়েম আহমদ সহ (১২) জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছি।আমি আমার ছেলে হত্যার বিচার চাই, কান্না জড়িত কন্টে কথা গুলো বলেন তিনি।এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএমের সাথে কথা বললে তিনি জানান মামলার এজাহার নামীয় আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।