• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাগীব রাবেয়া মেডিকেলে সিটিস্ক্যান ও এমআরআই পরীক্ষায় ২০% ছাড়

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
রাগীব রাবেয়া মেডিকেলে সিটিস্ক্যান ও এমআরআই পরীক্ষায় ২০% ছাড়

একুশে নিউজ:: জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সকল ধরণের সিটিস্ক্যান ও এমআরআই পরীক্ষার উপর ফ্ল্যাট ২০% ছাড় দেয়া হচ্ছে।

 

 

আজ মঙ্গলবার থেকে এই সুযোগ অত্র হাসপাতালে আগত সকল ধরণের রোগী (ইনডোর/আউটডোর) এবং বাইরে থেকে কোন চিকিৎসক বা প্রতিষ্ঠান হতে সিটিস্ক্যান ও এমআরআই পরীক্ষার সুপারিশকৃত রোগীরাও অনুরূপ ছাড় পাবেন।

 

 

অত্র হাসপাতালে শুক্রবার ও সরকারি ছুটির দিনসহ রাতদিন ২৪ ঘন্টা সিটিস্ক্যান ও এমআরআই পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট বিভাগ খোলা রয়েছে।