• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক ন্যুনতম ৫০০ টাকা মজুরি ঘোষনা করতে হবে

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০
অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক ন্যুনতম ৫০০ টাকা মজুরি ঘোষনা করতে হবে

একুশে নিউজ:: মজুরি বোর্ড কর্তৃক চা শ্রমিকদের দৈনিক নিম্নতম মজুরি নগদ ৫শত টাকা ঘোষনার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

চা শ্রমিক ফেডারশনের রতœা বসাক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সাবেক ছাত্র নেতা পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, মামুন বেপারি, চা শ্রমিক ফেডারেশনের ময়না দাশ,নিপা মোধি,স্বপন দাশ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ১০২ টাকা মজুরি চুক্তির মেয়াদ ২২মাস অতিবাহিত হয়ে গেরেও এখন পর্যন্ত নতুন মজুরি নিরুপন করা হয়নি।মজুরি বোর্ড গঠনের ৬মাসের মধ্যে মজুরি ঘোষনার কথা থাকলেও এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করা হয়নি।বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করলেও শ্রমিকদের প্রনোদনা দেয়া হয়নি।

বক্তারা অবিলম্বে মজুরি বোর্ড কর্তৃক বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে চা শ্রমিকদের দৈনিক নিম্নতম নগদ মজুরি ৫শত ঘোষনা করা এবং সকল বকেয়া পরিশোধের জন্য আহ্বান জানান।