• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাওলানা মাহমুদুল হাসানকে ওসমানী বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ১৩, ২০২৪
মাওলানা মাহমুদুল হাসানকে ওসমানী বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বিদেশ সফর শেষে দেশে ফেরা উপলক্ষে মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ এর নেতৃত্বে মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ এবং দক্ষিণ সুরমা থানা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দক্ষিণ সুরমা থানা সভাপতি মুহাম্মদ রুহুল মোল্লা, সেক্রেটারী হাফিজ আল আমিন হামজা, নুর হাদি রিপন, আলমগীর হোসাইন, আরিফুল ইসলাম রনি, আবুল হাসান, শহিদুল ইসলাম সাজু প্রমুখ।