• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে পানি বন্দী মানুষের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত মে ৩০, ২০২৪
সিলেটে পানি বন্দী মানুষের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

একুশে নিউজ ডেস্ক : সিলেটে আকস্মিক বন্যায়, পানিবন্দি মানুষের মধ্যে জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখা । বৃহস্পতিবার (৩০ মে) বাদ জহুর জৈন্তাপুর ২নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত পানি বন্দী মানুষের মধ্যে জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা হোসাইন আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা বদরুল হক সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।

এ সময় মুফতী সাঈদ আহমদ সিলেট নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পেশাজীবি সংগঠন ও বিত্তবান সহ সকলকে পানি বন্দীদের সকল দিক দিয়ে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।