• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৩
ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে আনন্দ মিছিল গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ শেষে চৌমুহনি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান উজ্জল, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সহ সভাপতি মুন্না আহমদ, যুগ্ম সম্পাদক ছালা উদ্দিন, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সৈয়দ জায়েদ আহমদ, আমিরুল ইসলাম, সুমন আহমদ চৌধুরী, রিপন আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনাক আহমদ, কামরান আহমদ, ছাত্রদল নেতা রুবেল, শাওন ইসলাম, ইমন ইসলাম, মারুফ হোসেন, দস্তগির আলম, সাকিল বিন এনাম, সুহেল আহমদ, বিলাল রেজা, শামীম রেজা, শিপন আহমদ, কাজী নজরুল, রফিক আহমদ প্রমুখ।