
লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর লন্ডনে আয়োজিত অনুষ্ঠানের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুবলীগ নেতা গোলাম মোস্তফা। নিজস্ব বলয়ের নেতাকর্মীদের সংগঠিত করে অনুষ্ঠান সফল করতে সক্রিয়ভাবে কাজ করেন তিনি।
বিদেশে বসে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন গোলাম মোস্তফা। দেশ ও সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক তৎপরতা রয়েছে। তার গ্রামের বাড়ি জগদিশপুর কোটচাদপুর ঝিনাইদহ।
এছাড়া লন্ডনে অনুষ্ঠিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে নানা কটূক্তি করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনকে কেন্দ্র করে দলের বিভিন্ন নেতাকর্মীকে একত্রিত করা, অনুষ্ঠান বাস্তবায়ন, ব্যানার ফেস্টুন তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রম বিদেশের মাটিতে সক্রিয় রাখার প্রচেষ্টায়ও তার ভূমিকা ছিল বলে জানা গেছে।
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে গোলাম মোস্তফার রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেনা গোলাম মোস্তফার।