• ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রেজা মিয়া আহত

admin
প্রকাশিত মার্চ ৪, ২০১৭

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাধারণ সম্পাদক রেজা মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মার্চ ২০১৭) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত রেজা মিয়ার বড় ভাই কয়ছর আহমেদ রাজন জানান, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার পর আমার আত্মীয়ের বাসায় যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে একই কলেজের ছাত্রদল নেতা হারুন মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী অলিউর রহমান আলেক আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র ও তার দল নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। তাদের হামলার উপর্যুপরী অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

কয়ছর আহমেদ রাজন বলেন,আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলাকারী অলিউর রহমান আলেক এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ছাত্রদল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এই হামলায় ঘটনায় রেজা মিয়া পরিবারের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি রেজা মিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাধারণ সম্পাদক রেজা মিয়ার উপর ছাত্রদল নেতা অলিউর রহমান আলেক এর হামলার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।