• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট থেকে তরুণী নিখোঁজ

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৯
সিলেট থেকে তরুণী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরী থেকে প্রিয়াংকা রাণী ইতি (২৫) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ মিলেনি তার।

নিখোঁজ প্রিয়াংকা রাণী ইতি নারায়ণ চন্দ্র শীলের মেয়ে। তার বাসা সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার ধানসিঁড়ি আবাসিক এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাসা থেকে নিখোঁজ হন প্রিয়াংকা। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজের সময় প্রিয়াংকার পরনে ছিল নীল রঙের সেলোয়ার-কামিজ। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। তার শরীরে কোনো বিশেষ চিহ্ন নেই।

প্রিয়াংকার বাবা নারায়ণ চন্দ্র শীল বলেন, ‘আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। কেউ যদি আমার মেয়ের সন্ধান জানেন, দয়া করে আমাদের জানান। আমার মেয়েটাকে খুঁজে দিন।’

তিনি আরও বলেন,আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। আমি সকলের কাছে অনুরোধ করছি, কেউ যদি কোনো তথ্য জানেন, দয়া করে যোগাযোগ করবেন।

প্রিয়াংকা রাণী ইতির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

যোগাযোগ: ০১৯১১৪৩৯৬১৭