
একুশে নিউজ:: গোলাপগঞ্জে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের কাছে লাঞ্চনার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।
আজ শনিবার (১০ অক্টোবর) গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফজাল হোসেনের সমর্থনে কোনারচরের একটি সেন্টারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পদবঞ্চিত নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা শুরু করেন আহ্বায়ক তানজিম আহাদ। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পদবঞ্চিত নেতাকর্মীরা তানজিম আহাদকে চর-তাপ্পর দিয়ে সভা থেকে তাড়িয়ে দেন।
এ ব্যাপারে পদবঞ্চিত এক নেতা বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ সিনিয়র নেতাদের সাথে বেয়াদবি করেছিল। তাই প্রথমে ছাত্রদলের নেতারা তাকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু সে সতর্ক না হলে তার উপর চওড়া হন। এসময় ছাত্রদলের পদবঞ্চিত কয়েকজন নেতা তাকে চড়-তাপ্পর দিলে দৌড়ে পালিয়ে রক্ষা পায় তানজিম আহাদ।
উল্লেখ্য: গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অযোগ্য ও পকেট কমিটি উলেখ করে ইতোমধ্যে পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় সংসদ বরাবরে অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি তারা সিলেটের দুই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উক্ত কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন।