
নিজস্ব প্রতিবেদক::
সিলেটে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় জেলা ও মহানগর ছাত্রদলের ৬ জন নেতাকর্মীকে ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
বুধবার (১১ নভেম্বর ২০২০) দুপুর ১২ টা ২৫ মিনিটের সময় সিলেটের যুগ্ম মহানগর দায়রাজজ এর বিচারক মইমুন নেছা এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্ত ছাত্রদলের ৬ জন নেতাকর্মী হলেন এখলাছুর রহমান মুন্না, লোকমান হোসেন, মাছরুর চৌধুরী তুহিন,নেছার আহমেদ, দেলোয়ার হোসেন, ইকবাল আহমেদ।
খালসা প্রাপ্ত ৩ জন হচ্ছেন আব্দুল আহাদ খান,সাদেক আহমেদ, সমীরণ রায়।
রায়ের সময় সাজা প্রাপ্ত আসামীদের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন, সাজা প্রাপ্ত অন্য ২ আসামি মাছরুর চৌধুরী তুহিন ও লোকমান হোসেন পলাতক ছিলেন।
আসামীদের বিরুদ্ধে ৩২৫/৩২৬/৩৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ গঠন করা হয়।
রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মাহফুজুর রহমান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল গফফার ও শ্যামল দাশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায় যে, বিগত ২৫/০৪/২০১২ ইং বিকাল ৪টায় তারিখে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুমের প্রতিবাদে সিলেট নগরীতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিলে উশৃংখল হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে এবং ১ জন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে।এই দিন রাত্রে বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায়, একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ছিল কোতোয়ালি জি আর ৩৩/১২।