
একুশেনিউজ::
জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও মীরগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এক ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। সেদিন দেশের গণতন্ত্র সুসংহত করতে জাতীয় পার্টির জন্ম ছিল অনিবার্য। দেশের উন্নয়ন, সুশাসন, অর্থ-সামাজিক মুক্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আজ ১লা জানুয়ারি জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হউক।