• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাহিমের মুক্তি দাবি করেছেন মাওলানা রশিদ আহমদ

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
ফাহিমের মুক্তি দাবি করেছেন মাওলানা রশিদ আহমদ

একুশেনিউজ ডেস্ক::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম চৌধুরীর গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১নং সদস্য এডভোকেট মওলানা রশীদ আহমদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে তিনি জানান, ‘গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।’ তিনি অবিলম্বে ছাত্রদল সদস্য সচিব এর মুক্তির দাবি জানান।