• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ৪৪ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১
সিলেটের ৪৪ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

স্টাফ রিপোর্ট::
দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়ন রয়েছে। দ্বিতীয় ধাপে সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও, বালাগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে রয়েছে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর, কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই। এগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১৩ জন।

সুনামগঞ্জের ছাতকে যে ১০টি ইউপিতে নির্বাচন হবে, সেগুলো হলো- ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন। এগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ২৫ জন। দোয়ারাবাজারের ৯টির মধ্যে আছে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়ন।

হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়ন হলো আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর রাত ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোটসমূহের চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে বলে পুলিশ জানায়।

এছাড়া ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি নির্বাচনে যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, আমরা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রতিটি ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্নে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথা সময়ে নিবার্চনী মালামাল কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।