• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান হইতে অস্ত্র উদ্ধার: গ্রেফতার -২

admin
প্রকাশিত জুন ৬, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান হইতে অস্ত্র উদ্ধার: গ্রেফতার -২

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থানাদিন কদমতলীতে সিলেট অটো ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান হইতে অস্ত্রসহ দুজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায়, গত ০৫ জুন (রবিবার) সিলেট জকিগঞ্জ রোড কদমতলী নাইম সিএনজি পাম্পের পূর্ব পাশে দুলাল মেনশনে অবস্থিত সিলেট ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান হইতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কুশীঘাট এলাকার ফারুক আহমেদের ছেলে রায়হান আহমদ, পুরান তেতলির ফারুক মিয়ার ছেলে ম্যানেজার আবুল খায়ের। ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামি রায়হান আহমদ তাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন হইতে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছে মর্মে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি করিলে একটি দেশীয় ম্যাগাজিন পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে দোকান মালিক ও মেনেজারকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেন। অপরদিকে ঘটনার বিষয়ে, দোকান মালিক গ্রেফতারকৃত রায়হান আহমদের পিতা ফারুক আহমদ আমাদের প্রতিনিধিকে জানান, তাহা ছেলেকে শত্রু লোকের প্ররোচনায় এই মামলায় জোড়ানো হইয়াছে। তার ছেলে নির্দোষ ও নিরপরাধ।