• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে পূর্ব বিরুধের জেরে আবুল বশরের বাড়ি ভাংচুর

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২
কানাইঘাটে পূর্ব বিরুধের জেরে আবুল বশরের বাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক :: আবারো কানাইঘাট জেলার চাপনগর গ্রামের বাসিন্দা আবুল বশর ও তার পরিবার হামলার স্বীকার তার আপন চাচাতো ভাই বর্তমান আওমীলিগ নেতা হুমায়ুন কবির এবং তার ভাড়া করা ত্রাসদের দ্বারা।দীর্ঘদিন যাবত ভিটেমাটি জোরপূর্বক দখলের জন্য হুমায়ুন কবিরের নিকট আবুল বশর ও তার পরিবার নির্যাতনের স্বীকার।হুমায়ুন কবির ও তার ভাড়া করা ত্রাসদের নিয়ে আবুল বশরের বাড়ি ঘর ভাংচুর করে এবং আত্মরক্ষার জন্য আবুল বশর ও তার ছেলেদের নিয়ে হামলার প্রতিহত করতে গিয়ে ঊল্টো প্রতিপক্ব দলের নিকট আহতের শীকার হন আবুল বশর ও তার বড় ছেলে সেলিম আহমেদ।