
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্তৃক এক ছাত্রদল কর্মীকে মারধরের খবর পাওয়া গেছে।
ঘটনাটি গত শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) সন্ধ্যা আনুমানিক ৬: ৩০ ঘটিকার সময় ভাদেশ্বর বাজারে ঘটে।
খবর নিয়ে জানা যায়, গোটারগাও গ্রামের তছফুর আলীর ছেলে শামীম আহমদ ঢাকাদক্ষিণ বাজার হইতে বাড়িতে ফেরার পথে ভাদেশ্বর বাজারে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। শামীম আহমদ স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এ নির্যাতন করা হয়েছে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী শামীম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা তাকে পূর্ব হতেই হুমকি দিয়ে আসিতেছিল। তিনি ছাত্রদলের রাজনীতি সাথে জড়িত থাকার কারণে তাকে এ হামলা করা হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।