• ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের হামলায় মো: আবুল মনসুর আহত

admin
প্রকাশিত জুন ১৫, ২০২৩
পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের হামলায় মো: আবুল মনসুর আহত

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন মো: আবুল মনসুর আহমদ। গত ১৩ জুন ২০২৩ তারিখে উপজেলার মিরপুর ইউনিয়নের আমরাতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো: আবুল মনসুর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরাতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরাতৈল গ্রামে বাসিন্দা মো: আবুল মনসুর গতকাল ১৩ জুন বিকেলে প্রতিদিনের ন্যায় রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন। হটাৎ করে কিছুলোক পিছন থেকে এসে অতর্কিত হামলা চালায় এতে মনসুরের ঘারে মারাত্মক আঘাত লাগে। আঘাতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে তারা ইচ্ছামতো তাকে পিটিয়ে হাত ভেঙ্গে এবং কুপিয়ে শরীরের ভিবিন্ন জায়গা ক্ষত বিক্ষত করে রাস্তায় ফেলে যায়। আবুল মনসুরের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। হামলাকারীবা মনসুরকে হত্যার উদ্দ্যেশে এমন আক্রমণ করেন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী এখলাস মিয়া বলেন, আমি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হটাৎ করে দেখতে পাই কিছুলোক দেশীয় অস্ত্রসস্ত্র দা, বটি, লাটি দিয়ে তাকে মারধর করতেছে। তা দেখে আমি চিৎকার করি চিৎকার শুনে হামলাকারীরা পালিয়ে যায়। তখন কাছে এসে দেখলাম মনসুর অজ্ঞান হয়ে মাটিতে পরে রয়েছে। আমার চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয় এবং তার মাথায় পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বলেন, আমি হামলাকারী কাওকে চিনতে পারি না, তারা কয়েকজন ছিল দেখতে পেরেছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি বলেন, আমরাতৈল গ্রামের মো: আবুল মনসুরের উপর দুর্বৃত্তের হামলায় খরর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।