• ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আইভি রহমান সহ গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনায় মদন মোহন কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩
আইভি রহমান সহ গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনায় মদন মোহন কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করে সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাদ মাগরিব কলেজের সৈয়দ আব্দুস শহীদ জামে মসজিদে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানি, তারেক আহমদ, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল মুমিন লাহিন, তন্ময় সমাদ্দার জয়, শাহ খুররাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিক হোসেন, শুভ তরাত, রূপক দাশ, সাজ্জাদ খান, ২৫নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তায়েফ তারেক মাহি, প্রান্ত দেব, শুভ্র পাল, বাধন দাস, আশরাফ উদ্দিন, ইয়াসিন সিদ্দিকী, রেদুয়ান চৌধুরী, অমিত হোসেন অপি, সৈয়দ এহসানুল হক সাগর, আদিত্য রায়, আকবর চৌধুরী, সামীম আহমদ প্রমুখ।