• ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রোববারে অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩
রোববারে অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

একুশ নিউজ ডেস্ক : আগামীকাল রোববারের অবরোধের সমর্থনে আজ রাতে সুরমা মার্কেট পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ সহ নেতৃবৃন্দ।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল ও নিরেপক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করা হয়।