• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংগীত শিল্পী, অসুস্থ আব্দুল করিম দিলদার’র বাড়িতে জননেতা মাওলানা জয়নাল আবেদীন

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪
সংগীত শিল্পী, অসুস্থ আব্দুল করিম দিলদার’র বাড়িতে জননেতা মাওলানা জয়নাল আবেদীন

একুশে নিউজ ডেস্ক : জাগরণ ইসলামী সংস্কৃতি দল বাংলাদেশের চেয়ারম্যান, জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদ প্রার্থী, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক, জননেতা মাওলানা জয়নাল আবেদীন , জাগরণের পরিচালক, হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে উপস্থিত হন।

উল্লেখ্য যে, জাগরণের পরিচালক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছেন।

অসুস্থ দিলদারর সার্বিক খোঁজখবর নিয়ে শান্তনা প্রদান করতো তাঁর আশু সুস্থতা কামনা করে উপস্থিত সকল কে নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন, আরো সাথে ছিলেন মাওলানা মুতিউর রহমান সহ জগন্নাথপুর উপজেলার একঝাক তরুণ উলামায়ে কেরাম।