• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনে নিহত ১

admin
প্রকাশিত জুন ৬, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষে হাসান নামের একজন ছাত্রের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ০৪ জুন (মঙ্গলবার), লাকসাম সরকারি কলেজের সামনে বিকাল আনুমানিক ৪ ঘটিকা সময় ঘটে। খবর নিয়ে জানা যায়, সারা দেশের ন্যায় কুমিল্লার লাকসামে কোটাবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীরা লাকসাম সরকারি কলেজের সামনে বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আন্দোলন অংশ নেয়। এ সময় তাদের মিছিলটি সামনের দিকে অগ্রসর হইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও ফাকা গুলিবর্ষণ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীসহ অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে হাসান নামের একজন ছাত্র মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের ঘটনায় তাহার পিতা বাদী হয়ে ১৭ জন ছাত্র-ছাত্রীর নাম উল্লেখ করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে এই হত্যার সূত্রপাতের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকজন ছাত্রছাত্রীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। গোপালপুর গ্রামের আবুল কালাম এর মেয়ে ফারজানা আক্তার লিজা, লাকসামের তোফায়েল আহমদের ছেলে শামিম হুসাইন সহ কয়েকজন ছাত্র-ছাত্রী কোটাবিরোধী আন্দোলনে সোচ্চার হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে।

ঘটনার বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কৌটা বিরোধী আন্দোলনকে আর বেগতিক করার জন্য বিরোধী দল রাজনৈতিক নেতাকর্মীরা ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহার করিতেছে। কুমিল্লায় একজন নিহত হওয়ার বিষয়ে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।