• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী বিএনপি নেতার বাড়িতে হামলা, আহত ১

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
প্রবাসী বিএনপি নেতার বাড়িতে হামলা, আহত ১

প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে স্থানীয় জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের হামলার দৃশ্য।

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজার থানার প্রবাসী বিএনপির নেতার বাড়িতে স্থানীয় জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সরকারবিরোধী কর্মকান্ডের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কবির, রাহেল ও আলামিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী সামিয়া ইসলাম ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে খুঁজতে থাকে। তখন তারা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে সামিয়া ইসলামকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে তাকে মারধর করে। এতে সামিয়া ইসলাম মারাত্মক আহত হন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাবার সময় ধামকি দিয়ে যায়, জাহাঙ্গীর আলমকে তাদের হাতে তুলে দিতে হবে। জাহাঙ্গীর আলম সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছে। জাহাঙ্গীর আলমকে যেখানে পাবে তাকে হত্যা করবে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত সামিয়া ইসলাম কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে দেখা যাবে।