• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেইসবুকে পোস্টের জের ধরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
ফেইসবুকে পোস্টের জের ধরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১

ছাত্রলীগ নেতা মোঃ ইবাদুল হকের বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের হামলার দৃশ্য।

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামে মোঃ ইবাদুল হকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি, ছাত্র ও ড. মোঃ ইউনুছকে ইঙ্গিত করিয়া ফেইস বুক পেইজে বিভিন্ন লেখা-লেখি ও কমেন্টের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক ছাত্রলীগের সদস্য মোঃ ইবাদুল হকের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী নেতা আকমল, আছাদ ও নুরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন মোঃ ইবাদুল হকের পিতা মোঃ মাসুক মিয়া (৬৮) ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে মোঃ ইবাদুল হককে খুঁজতে থাকে। তখন তারা মোঃ ইবাদুল হককে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। মোঃ ইবদুল হক বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে মোঃ মাসুক মিয়াকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। তখন তিনি চিৎকার করলে এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাহারা পালিয়ে যায়। তবে যাবার সময় হুমকি ধামকি দিয়ে যায়, মোঃ ইবাদুল হককে তাদের হাতে তুলে দিতে হবে। মোঃ ইবাদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি, ছাত্র ও ড. মোঃ ইউনুছ এর বিরুদ্ধে মানহানীকর পোষ্ট ও কমেন্ট করে সমাজে ও রাষ্ট্রে বিদ্বেষ ছড়াইতেছে। মোঃ ইবাদুল হককে যেখানে পাবে তাকে হত্যা করবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।