
স্টাফ রিপোর্টার: সিলেটের আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়ার উপর সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। গতকাল ০৭/০৮/২০২৪ তারিখে সুবিদবাজারে এ ঘটনা ঘটে।
জনাব আজাদ মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তার ব্যবসাস্থল আম্বরখানা হইতে সিএনজি যোগে বাসায় যাওয়ার পথে অনুমান রাত ৯.৪০ মিনিটের সময় সুবিদ বাজার পয়েন্টে যাওয়া মাত্র ছাত্রদল, যুবদল ও ইসলামী ছাত্রশিবিরের কতিপয় নামধারী সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে তার উপর হামলা চালায়। তিনি জীবন রক্ষার্থে দৌড় দিয়ে পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীদের একজনের হাতে থাকা চুরি দিয়ে তার পিঠে আঘাত করলে ঘা পিছলে যায়, এতে সেখানে সামান্য আঘাত প্রাপ্ত হন। এরপর তিনি পাশ্ববর্তী একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করলে সন্ত্রাসীরাও সেখানে ঢুকে দাড়ালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করতে চাইলে তিনি নিজেকে রক্ষা করতে ডান হাত বাড়িয়ে দেন। এতে সন্ত্রাসীদের দাড়ালো অস্ত্রের আঘাতে তার ডান হাতে কবজির কয়েকটি রগ কেটে যায় এবং প্রচুর রক্তকরণ হয়। তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে সন্ত্রাসীরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।