• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে আওয়ামী নেতাকমীদের হামলায় যুবক নিহত, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
গোলাপগঞ্জে আওয়ামী নেতাকমীদের হামলায় যুবক নিহত, থানায় মামলা দায়ের

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ০৪ আগষ্ট ২০২৪ইং তারিখে গোলাপগঞ্জ মডেল থানায় ছপওয়ান আহমদ সোহান সহ ২৪ জনের নাম উল্লেখ মামলাটি দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের মো: তরমিছ আলীর মোঃ তাজুল ইসলাম।

মামলার আসামীরা হলেন-১। রুহিন আহমদ খান (৪৫), পিতা-তোতা মিয়া, সাং-টিরকবাড়ী, ৫নং ওয়ার্ড কাউন্সিলার, গোলাপগঞ্জ পৌরসভা, ২। মনজুর কাদির সাফি চৌধুরী এলিম (৫০), পিতা মৃত-মুহিবুর রহমান চৌধুরী, সাং-রফিপুর, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৩। আমিনুল ইসলাম রাবেল (৪৫), পিতা-নুরুল ইসলাম, সাং-দাড়িপাতন, সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌরসভা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৪। সৈয়দ মিছবাহ উদ্দিন, পিতা-সৈয়দ আনোয়ার হোসাইন, সাং-ঘোগারকুল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৫। আজিজ আহমদ (৪৭), পিতা-হাছন আলী, সাং-রনকেলী উত্তর, ৬। মনিরুল হক পিনু, পিতা-ফজলুল হক, সাং-কায়স্তগ্রাম, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৭। সাহাব উদ্দিন (৪০), পিতা মৃত-সুরুজ আলী, সাং-সুন্দিশাইল, ৮। সানী আহমদ (২৫), পিতা-আজির উদ্দিন, সাং-নগর, ৯। ফরিদ আহমদ (৪২), পিতা মৃত-এলাছুর রহমান, সাং-তালুকপাড়া, ১০। আব্দুল বাছিত রুম্মান (৩৫), পিতা-আতাউর রহমান, সাং-দাডিপাতন, ১১। তুষার আহমদ (২৮), পিতা-মো: শামীম আহমদ, সাং-করগ্রাম, ১২। ইসলাম উদ্দিন (২৫), পিতা-ফজর আলী, সাং-রায়গড়, ১৩। ফখরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আহাম্মদ আলী, সাং-নুরপাড়া, ১৪। ছপওয়ান আহমদ সোহান (২১), ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পিতা-আবুল কালাম, মাতা-জাহানারা বেগম, সাং-সতুন মর্দন, ফুরাদাবাদ, ডাক-ডেপুটি বাজার-৩১৬১, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৫। আব্দুর রহমান আব্দুল (৫৫), পিতা-চমু মিয়া, সাং-ইয়াগুল, ১৬। মাজেদুল ইসলাম (৩২), পিতা-খলকু মিয়া, সাং-দত্তরাইল, ১৭। মনির উদ্দিন মঙ্গল (৪৮), পিতা মৃত-হারিছ আলী, সাং-বাগলা, ১৮। আব্দুল গফুর (৪৫), পিতা মৃত-কনাই উরফে উনাই মিয়া, সাং চৌগরী, ১৯। আব্দুল আহাদ (৫৫), পিতা মৃত-কটাই মিয়া, সাং-লক্ষনাবন্দ, ২০। আজহারুল ইসলাম মোমিন (৩৫), পিতা-মো: নজরুল ইসলাম, সাং-স্বরস্বতী, ২১। জীবান হোসেন (৩০), পিতা-মো: মহরম আলী, সাকিন-পূর্ব চন্দনভাগ, ২২। লিটন হোসেন খান (৪২), পিতা-আসকর আলী খান, সাং-ফুলবাড়ী পশ্চিমপাড়া, ২৩। আব্দুল জলিল তালুকদার (৪২), পিতা-আব্দুল খালিক, সাং-ডামপাল, ২৪। আব্দুল হাদী, পিতা মৃত-ওয়াহিদ উল্লাহ্, সাং-আমকোনা, সর্ব থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ০৪/০৮/২০২৪ইং দুপুর ২টায় গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ বাজার ও বারকোট এলাকার মধ্যবর্তী স্থান থেকে মিছিল নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনীতে আসামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা আসামীগণ দাঙ্গা সংঘটিত পূর্বক আগ্নেয়াস্ত্র, পাইপগান, কাটা রাইফেল, মারাত্মক অবৈধ অস্ত্রসস্ত্রে সজিজ্ঞ হয়ে অবস্থান করছিল। বাদীর ভাতিজা সানি আহমদ (২২), পিতা-সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১দফা দাবীতে ছাত্রদের সমর্থন করে, একাত্মতা পোষণ পূর্বক ছাত্রদের মিছিলে অংশ নেয়। ঘটনার তারিখ ও সময়ে ছাত্রদের মিছিলটি ঘটনাস্থলে আসা মাত্র ছাত্রদের উপর ঝাপিয়ে পড়ে মারপিট করিয়া মিছিলটি ছত্রভঙ্গ করার জন্য ১-৫নং আসামীগনের হুকুমে ৬-১৪, ১৬-২৯নং আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র, পাইপগান, কাটা রাইফেল, দা, রড, হকিষ্টিক, চাপাতি, লোহার পাইপ, লাঠিসোনা নিয়ে আক্রমন করে। ৬-১৪নং আসামীগণ আক্রমন করিয়া এলোপাতাড়ী ভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকে এবং অন্যান্য আসামীগণ অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বৃষ্টিরমতো গুলি বর্ষনের কারণে ছাত্রজনতা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সহযোগীরা প্রাণ রক্ষার্থে দিক বেদিক ছুটাছুটি করিতে থাকে। ঐ সময়ে ১-২নং অবৈধ আগ্নেয়াস্ত্রধারী আসামীগনের মধ্য হইতে ১টি গুলি আমার ভাতিজা সানি আহমদ (২২), এর ডান চোখ গুলিবিদ্ধ হইয়া মারাত্মক রক্তাক্ত ঝকম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলের মাটিতে লুঠিয়ে পড়লে সানি আহমদ (২২) মৃত ভেবে ঘটনাস্থল হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতাকে দৌড়াইয়া মারপিট করিতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহনকারী উল্লেখিত জখমী সাক্ষীগণ সহ আরো অনেক ছাত্র জনতা আসামীগনের মারপিটে আহত হন। একপর্যায়ে সাক্ষীগনের সহায়তায় বাদির ভাতিজা সানি আহমদ (২২) কে অজ্ঞান রক্তাক্ত অবস্থায় দেখিতে পাইয়া ঘটনাস্থল হইতে সিএনজি যোগে দ্রুত ধারাবহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়। সানির অবস্থা গুরুতর হওয়ার ঢাকায় রেফার্ড করলে ইস্পানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।