
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদ এর বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানী চালিয়েছে। গত (১০ নভেম্বর ২০২৪) তারিখ রাত ১০টায় সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৮ সালে সিলেটের জালালাবাদ থানা ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদ এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ভাংচুরের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ জুনেদ আহমদ জুনায়েদকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী নামে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে।
জুনেদ আহমদ জুনায়েদ এর মা মোছাঃ সুমা বেগম অভিযোগ করে বলেন, আমার লন্ডন প্রবাসী ছেলে ছাত্রদলের রাজনীতি করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। আমার ছেলে লন্ডনে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে ক্রসফায়ার করে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। আমার ছেলে তিনবছর যাবৎ লন্ডনে আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়কৃত মিথ্যা মামলা যা এখনো প্রক্রিয়াধীন।এ ঘটনায় জুনেদ আহমদ জুনায়েদ এর পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।