
গত ৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি ও মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেলের মা ও চাচীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে । উল্লেখ্য রুমেলের আম্মা বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্রপরিষদ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মো.সাহেদ মিয়ার চাচীও তিনি । গভীর রাত নাগাদ বাড়ীতে আগুন লাগিয়ে দূর্বৃত্তকারীরা পালিয়ে যায় , ভেতরে দুইজন মহিলা ছিলেন,উভয়ই আগুনে জ্বলে মারা যায় এবং পুরো বাড়ীর সব জিনিসপত্র তছনছ হয়ে যায়।এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার এমন হবে এটা অকল্পনীয় । উক্ত বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় নি ,কারণ হিসেবে জানা যায় এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে।এটা শুধু মৌলভীবাজারে নয়, সারা দেশে এমন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী ও সমর্থকরা রাজনৈতিক ভাবে চরম কঠিন সময় পার করছেন ।