• ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রদলের কয়েকজনের নাম প্রকাশ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রদলের কয়েকজনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গোপনসূত্রে জানা গেছে যে গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ রবিবার কলকাতার একটি ফ্লাট থেকে এডভোকেট নাসির উদ্দিন খান সহ আরও তিন আওয়ামীলীগ নেতাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশসহ ধর্ষন ও আরও কয়েকটি অভিযোগ আনে পুলিশ। নাসির উদ্দিন খান সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বাংলাদেশে থাকাকালীন তার রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন অপব্যবহার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্রদলের নেতাদের গ্রেফতার ও হেনস্তা করার জন্য গুপ্তচরদের সাহায্য নিতেন। পুলিশের জেরায় তিনি কিছু কলেজের নাম উল্লেখ করেন।কলেজ গুলোর মধ্যে সিলেট সরকারি কলেজ, সিলেট এমসি কলেজ, মদন মোহন কলেজ। শেখ হাসিনা সরকার পলায়ন করার পর আওয়ামীলীগের অনন্য নেতাদের মতো তিনিও পালিয়ে যান।