
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর থানার বেগমপুরের পাশের গ্রামের কিয়ামপুর জুবায়ের মিয়া বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী লাইসেন্সবিহীন রিভলবার উদ্ধার করা হয়েছে।এসময় র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করার চেষ্টাকালে জুবায়ের আহমদ ও তার ভাই টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব-৯ জানায়, রবিবার (০২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওসমানীনগর থানা বেগমপুরের পাশের গ্রামের কিয়ামপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৯।