
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদ হাসান আবু বকর এর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ০১ জুন ২০২৫ ইং তারিখে ফাহমিদ হাসান আবু বকর এর বাড়ি কড়িরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ছাতক এ ছাত্রলীগ নেতা ফাহমিদ হাসান আবু বকর এর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয় এবং বাড়ি পাশে তার একটি পোল্ট্রি ফার্ম ছিলো, সেটাতেও হামলা ও ভাংচুর করা হয়েছে। বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে ফাহমিদ হাসান আবু বকরকে খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং তাদের হামলা থেকে তার বাবা-মাও রেহাই পায়নি। শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার অপরাধে তার বাড়িতে অতর্কিত হামলা করা হয়। এসময় হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। তারা চিৎকার দিয়ে আবু বকর-কে খুঁজিতে থাকে, তারা তাকে যেখানে পাবে প্রাণে মেরে ফেলবে বলে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে ফাহমিদ হাসান আবু বকর এর পিতা জিয়াউর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি-জামাতের ক্যাডারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে হামলা করা হয়েছে। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে আমি এবং আমার পরিবার চরম আতংকের মধ্যে বসবাস করছি।
ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা ফাহমিদ হাসান আবু বকর এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।