
বিয়ারীবাজার প্রতিনিধি: আইনগতভাবে মিথ্যা মামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়াকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজারে প্রবাসী মোঃ অলিউর রহমানের নিজ বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুন পুলিশ তদন্তের উদ্দেশ্যে প্রবাসী অলিউর রহমানের বাড়িতে গেলে তার পরিবার জানতে পারে যে, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তার বাবা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলাটি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেন।
এরপর গত ০৫ জুলাই ২০২৫, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় কয়েকজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন লোক প্রবাসীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আসবাবপত্র ও গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং আইনগত পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দেয়।
আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার পরদিন ০৬ জুলাই ২০২৫ প্রবাসীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।