
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার থানার নিজ মোহাম্মদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে পুলিশ সার্জেন্ট মোঃ অলিউর রহমানকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, অলিউর রহমান বাংলাদেশ পুলিশে সার্জেন্ট হিসেবে যোগদান করেন। ১০ জুলাই ২০১৫ ছুটিতে নিজ বাড়িতে আসার পর গোপন সূত্রে জানতে পারেন, তার এলাকার তারেক আহমদ, আব্দুল মুকিতসহ তাদের সহযোগীদের গ্রেপ্তারে তিনি সহযোগিতা করেছিলেন।
বিয়ানীবাজার থানার ওসি জানান, পুলিশ সদস্য মোঃ অলিউর রহমানের সাহসিকতায় সন্ত্রাসীদের অস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল এবং তিনি ছুটিতে থাকা অবস্থাতেও দেশের কথা চিন্তা করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। পুলিশ আরও জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।