• ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় চ্যাম্পিয়নশীপ সিলেট জেলা ফুটবল দলের বাঁছাই ৯ আগস্ট

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
জাতীয় চ্যাম্পিয়নশীপ সিলেট জেলা ফুটবল দলের বাঁছাই ৯ আগস্ট

ডেস্ক নিউজ : ‘তারুন্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় “জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫”-এ অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা সিনিয়র পুরুষ ফুটবল দল গঠনের জন্য সিলেট জেলার ১৩টি উপজেলার ও সিলেট মহানগরীর আগ্রহী ফুটবল খেলোয়াড়দেরকে আগামী শনিবার (০৯ আগস্ট) বিকেল ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এর মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই কার্যক্রমে খেলার সরঞ্জামাদিসহ সশরীরে উপস্থিত হয়ে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ, সিলেট) এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ এর নিকট রিপোর্ট করার জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে। উল্লেখ্য যে, নিম্নোক্ত খেলোয়াড়গণ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

ক. ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-২৬’ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫-২৬’-এ নিবন্ধিত অথবা নিবন্ধনেচ্ছু খেলোয়াড়গণ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

খ. ‘ইউসিবি বাফুফে অ-১৫ ফুটবল লীগ ২০২৫’ ও ‘বাংলাদেশ অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫’-এ অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।