
সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার বেলা ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের দুইটি প্রবেশ মুখে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে সিলেট মহানগরীর বিভিন্ন জামে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা ৮ সেপ্টেম্বর সোমবার রাত ৯.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা মারাত্মকভাবে দখল হয়ে আছে। ফুটপাত ও রাস্তা দখলমুুক্ত করতে সর্বমহলের নেতৃত্বশীল ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত থাকলে জনজট ও যানজটমুক্ত থাকবে সিলেট মহানগর। স্বাচ্ছন্দ্যে সিলেট মহানগরীর জনসাধারণ ফুটপাত ও রাস্তায় চলাচল করতে পারবে। আগামী ১০ সেপ্টেম্বর বুধবার সিলেট সিটি কর্পোরেশনের দুইটি প্রবেশ মুখে বেলা ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত ৩ ঘন্টার অবস্থান কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য মতবিনিময় সভা থেকে আহবান জানানো হয়।
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি, সিলেট সিটি সেন্টার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, হক সুপার মার্কেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ বিরদলী, ওয়েস্ট ওয়ার্ল্ড জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমদ, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ ও মোঃ রমজান আহমদ শাকিল।