• ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং তার স্ত্রী চাঁদনী বেগমের চাঁদাবাজি, অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং তার স্ত্রী, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদনী বেগমের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত কয়েক বছরে তারা বন্যার্তদের ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের সহায়তার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ত্রাণ ও সহায়তার নামে সংগৃহীত অর্থের একটি বড় অংশ বিভিন্ন সমিতি ও ব্যাংকে জমা রাখা হয়েছে। কয়েক বছরের ব্যবধানে এই দম্পতি বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন, নির্মাণ করেছেন একাধিক বড় বাড়ি এবং পরবর্তীতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন।

আরও জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতায় চাঁদনী বেগম নারীদের সহায়তা ও ত্রাণ বিতরণের কথা বলে বিভিন্ন এনজিও ও এলাকার বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। “বন্ধন ক্রিস্টাল সামগ্রী উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি লিমিটেড”-এর নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি ফান্ড থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সমিতির হিসাবে চাঁদনী বেগমের নামে লক্ষ লক্ষ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি বিভিন্ন সময়ে এলাকাবাসীর ওপর নানা অজুহাতে চাঁদা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। কেউ বাধা দিলে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো হতো বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিরোধী দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি—আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ আল মামুন ও চাঁদনী বেগমের অবৈধ সম্পত্তি জব্দ করতে হবে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।