• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে তরুণীর ওপর হামলার অভিযোগ

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
দক্ষিণ সুরমায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে তরুণীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খাদিজা ইসলাম শাহানা নামে এক তরুণীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর উপজেলার সিলাম চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সম্পত্তি-সংক্রান্ত একটি মামলার কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চকবাজারের পূর্ব পাশে প্রধান সড়কে পৌঁছালে চাচাত ভাই ইসলাম উদ্দিন ও মনিরুল ইসলাম তুরন সহ কয়েজন ব্যক্তি তার উপর হামলা চালায় এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে অবহিত রয়েছে তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় একটি সামাজিক সংগঠন সরকার চক সমাজ কল্যান সংস্থা প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।