• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুরমা তীরের বেদে পল্লী (STBP) এর সদস্য খলিলুর রহমান সিরাজগঞ্জ জেলায় অপহরণের স্বীকার

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সুরমা তীরের বেদে পল্লী (STBP) এর সদস্য খলিলুর রহমান সিরাজগঞ্জ জেলার মাছুমপুর গ্রামের এএফএম মহি উদ্দিন নামক তাহার এক নিকট আত্মীয়ের  বাড়ী হইতে অপহরণের স্বীকার হয়েছেন বলে জানা যায়।

সূত্রে জানা যায়, উক্ত খলিলুর রহমান বেদে পল্লীর সদস্য হওয়ায় সিলেটের স্থানীয় উগ্রপন্থী (BAOL) সন্ত্রাসী মনে করে তিনি ইসলাম পরিপন্থি কার্যকলাপ করিতেছেন। যার জন্য তিনি সিলেটের উগ্রপন্থী (BAOL) সন্ত্রাসী নেতা মাওলানা শামীম আহমেদ মাদানী এর চক্ষুশুলে পড়ে যান। তাছাড়া বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ (BAOL) উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশের আনাছে কানাছে সর্ব জায়গায় বিরাজমান।

জানা যায়, উক্ত উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী তিনিকে প্রাণে হত্যা করার জন্য তিনির বসত বাড়ীতেও হামলা চালিয়ে ছিল। তিনি প্রাণ রক্ষার্থে বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনির বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে যাওয়ার পরও উক্ত উগ্রপন্থী সন্ত্রাসী তিনির সন্ধান খুঁজে বের করে আক্রমণ করে। এক পর্যায়ে তিনি সিরাজগঞ্জ জেলার বর্ণিত আত্মীয়ের বাড়ীতে অবস্থান করিলে বিগত ০৫/১১/২০২৫ ইংরেজী তারিখ সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় উক্ত উগ্রপন্থী ১০/১১ জন সন্ত্রাসী নোয়াগাড়ীযোগে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সিরাজগঞ্জের উক্ত আত্মীয় বাড়ীতে গিয়ে ঘরে প্রবেশ করে উক্ত খলিলুর রহমানকে প্রাণে হত্যার ভয় দেখাইয়া হাত ও চোখ বেঁধে কোথায়ও নিয়ে যায়।

পরবর্তীতে জানা যায়, উক্ত উগ্রপন্থী সন্ত্রাসীরা উক্ত খলিলুর রহমান কে বাঁশের লাঠি, হকিষ্টিক দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে সিরাগঞ্জের বঙ্গঁবন্ধু যমুনা ইকোপার্ক এর পাশে একটি গহীন জঙ্গঁলে ফেলে যায়। বিগত ০৬/১১/২০২৫ ইং দুপুর বেলায় উক্ত জঙ্গঁলে একজন কাঠুরিয়া কাঠ কাটতে গেলে কাঠুরিয়া ও পথচারী লোকজনের সহযোগীতায় উক্ত খলিলুর রহমানকে সিরাজগঞ্জে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। শেষ খবর অনুযায়ী জানা যায়, উক্ত খলিলুর রহমান সিরাজগঞ্জে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।