
নিজস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে সংঘর্ষে দায়ের করা মামলায় এজাহারনামীয় ৩নং আসামী রবিন হোসেন, ৫নং আসামী সাগর কর্মকার , ৯নং আসামী রিফাত আহমদকে গ্রেফতারের খবর পাওয়া যায়।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান মামলা দায়ের হওয়ার পর আমার উপর মামলার তদন্তভার অর্পণ করা হয়। পরবর্তীতে আমি সম্ভাব্য সকল জায়গায় গুপ্তচর নিয়োগ করি এবং তাদের গোপন সংবাদের ভিক্তিতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩, ৫, ৯নং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার করে থানায় নিয়ে এসে তাদেরকে ব্যপক জিজ্ঞাসাবাদের পরে ঘটনার সাথে সরাসরি ভাবে এজাহার নামীয় প্রত্যেকেই জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশাকরি খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। মামলার স্বার্থে এই মূহুর্তে আর কোন ধরনের তথ্য প্রদান করা আমার পক্ষে সম্ভব নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সম্রাট কৃষ্ণ দাসকে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। সে এই ঘটানার সাথে জড়িত ছিলনা।
উল্লেখ্য, বিগত ১০/১২/২০২৫ ইংরেজি তারিখ সকালে এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন কালে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে কথা-কাটাকাটির এক একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এতে অসংখ্য লোক আহত হয়। শান্তিগঞ্জ থানার এস.আই মোতাহের হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন যাহা শান্তিগঞ্জ থানার মামলা নং-২৬।
পাবলিস্ট তারিখ : ১৫/১২/২০২৫ ইংরেজি