• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীর ওপর হামলার পর চরম নিরাপত্তাহীনতায় পরিবার, পুরো এলাকায় থমথমে আতঙ্ক

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
প্রবাসীর ওপর হামলার পর চরম নিরাপত্তাহীনতায় পরিবার, পুরো এলাকায় থমথমে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় বিষয়ে কটূক্তির প্রতিবাদ করায় লামাবাজার উদ্যম-২০ এর বাসিন্দা সুমন পালের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে এক থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। হামলার পর অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং পরিবারকে হুমকিতে চরম আতঙ্কে রয়েছেন সুমনের স্বজনরা। উল্লেখ্য, গতকাল ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ধর্মীয় অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ করায় প্রবাসী সুমন পালের ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

গতকাল ঘটনা না ঘটে সিলেট কুয়ারপাড় পয়েন্টে।বর্তমানে তিনি গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সুমন পালের ওপর হামলার পর এখানেই ক্ষান্ত হয়নি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীটি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে সুমনের পরিবারকে বিভিন্ন মাধ্যমে অবরুদ্ধ করে রাখার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের কোনো সদস্য ঘরের বাইরে বের হতে পারছেন না। সুমন এর মা বলেন আমি অসুস্থ আমাকে দেখতে এসে আজ আমার ছেলের এই অবস্থা “সুমন অন্যায়ের প্রতিবাদ করায় হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছে আর আমরা এখন নিজেদের ঘরেই বন্দী। সন্ত্রাসীরা আমাদের হুমকি দিচ্ছে যে পুলিশে অভিযোগ করলে বা মুখ খুললে আমাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। আমরা এখন নিজেদের জীবন নিয়ে চরম শঙ্কায় আছি।”

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় এক ধরনের অস্বাভাবিক নীরবতা ও চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ আতঙ্কিত। স্থানীয় বাজার ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ এলাকায় এমন উগ্রপন্থী হামলায় সাধারণ নাগরিকদের মনে তীব্র ভীতি দানা বেঁধেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে স্থানীয় জনগণের দাবি, শুধু টহল নয়, অনতিবিলম্বে সুমন পালের পরিবারের জন্য ২৪ ঘণ্টা স্থায়ীনিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, একজন রেমিট্যান্স যোদ্ধা ও স্বাধীন নাগরিকের নিজ দেশে এসে এভাবে আক্রান্ত হওয়া এবং তার পরিবারের নিরাপত্তাহীনতায় থাকা অতান্ত লজ্জাজনক। তারা দ্রুত মূল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন, যাতে এলাকায় শাস্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।