• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক শামীম আহমদের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬

ছাতক প্রতিনিধি: সরকার নিবন্ধিত সিলেট বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকমের চীফ রিপোর্টার ও দৈনিকসিলেট ডটকমের স্টাফ রিপোর্টার শামীম আহমদ এর বাড়িতে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার নির্দেশে হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ০৫ জানুয়ারী ২০২৬ তারিখ বিকেলে সাংবাদিক শামীম আহমদের বাড়ি নোয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শামীম আহমদ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। তিনি দেশে থাকাকালে বিএনপি নেতাকর্মীদের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, চোরাচালান, অন্যায়ভাবে জায়গা দখল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশ করে আসছিলেন। এতে বিএনপির ভাবমূর্তি ও দলের নেতাকর্মীদের সুনাম ক্ষুন্ন হয়েছে। তখন বিএনপি নেতাকর্মীরা তাকে অনেকবার সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি-ধামকি দিয়েছে। কিন্তু তিনি তা উপেক্ষা করে সত্য সংবাদ প্রকাশে আপোষহীন ছিলেন। সংবাদ প্রকাশে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই সাংবাদিকের বাড়িতে অন্যায়ভাবে অতর্কিত হামলা ও ভাংচুর করা হয়। এসময় সাংবাদিক শামীম আহমদের মাতা বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ করলে তারা তাকে খারাপ আচরণ করে হুমকি-ধামকি দেয়। তখন তারা ক্ষোভ প্রকাশ করে বলে সাংবাদিক শামীম আহমদ যেদিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে দেশে আসবে সেদিন তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শামীম আহমদের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে রয়েছে।

এ ঘটনায় সাংবাদিক শামীম আহমদের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে প্রবাসে থাকা অবস্থায় হটাৎ করে বিএনপির কিছু নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। আমি তাদের প্রতিবাদ করলে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি বলে যে, আমার ছেলে দেশে আসলে তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয় চলে যায়। এঘটনায় আমি আমার প্রবাসী ছেলের পবিরার নিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের ফোনে একাদিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।