• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্য প্রবাসী, যুবলীগ নেতা মেহেদী হাসান রুনুর বাড়িতে ভাংচুর, তল্লাশী ও হয়রানী

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৬
যুক্তরাজ্য প্রবাসী, যুবলীগ নেতা মেহেদী হাসান রুনুর বাড়িতে ভাংচুর, তল্লাশী ও হয়রানী

যুক্তরাজ্য প্রবাসী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুনুর বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ভাংচুর ও পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানীর অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ ২০২৬) দুপুর অনুমান ১২টায় সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী মেহেদী হাসান রুনুর বাড়িতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী কর্তৃক ভাংচুর চালানো হয় এবং মেহেদী হাসান রুনুকে গ্রেফতারের নামে পুলিশী তল্লাশী চালানো হয় মর্মে অভিযোগ পাওয়া গেছে।

মেহেদী হাসান রুনুর মাতা রাহেলা বেগম জানান-এস.এসসি পাশ করার পর আমার ছেলে মেহেদী হাসান রুনু উচ্চ শিক্ষার জন্য সিলেট শহরে ইসলামী ব্যাংক ইনিষ্টিটিউট অব টেকনোলজি কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী) কোর্সে ২০১২-২০১৩ সেশনে ভর্তি হয়। উক্ত কলেজে ভর্তি হওয়ার পর হতেই আমার ছেলে মেহেদী হাসান রুনু বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র রাজনীতির সহিত জড়িত হয়। কলেজের প্রায় সকল সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সে প্রতিনিধিত্ব করত। লেখাপড়ার পাশাপাশি আমার ছেলে মেহেদী হাসান রুনু ইসলামী ব্যাংক ইনিষ্টিটিউট অব টেকনোলজি কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে। বিগত ২০১৭ সাল হতে সে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্বরত অবস্থায় ২০২৩ সালে আমার ছেলে মেহেদী হাসান রুনু যুক্তরাজ্যে চলে যায়। বিগত ০১/০৩/২০২৬ইং তারিখ বি.এন.পি ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা আমার বাড়ীতে আসিয়া আমার ছেলে মেহেদী হাসান রুনুকে খুঁজিতে থাকে। আমি ঘর হতে বের হয়ে তাদেরকে বলি আমার ছেলে মেহেদী হাসান রুনু ২০২৩ সালে যুক্তরাজ্যে চলে গেছে। সে ঘরে নেই বলার সাথে সাথে নেতাকর্মীরা হুমকি দিয়া বলে সে ঘরে আছে তাহাকে বের করে দাও। একপর্যায়ে উশৃঙ্খল নেতাকর্মীরা আমাকে ধাক্কা দিয়া আমার ঘরে ঢুকে মেহেদী হাসান রুনুকে খুঁজার নামে আমার ঘরে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে।

মেহেদী হাসান রুনুর মাতা আরো জানান-এব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ থানাকে আমি ফোন করে অবগত করলে দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশ আসিয়া আমাদের কোন রকম নিরাপত্তা না দিয়ে তারা আমার ছেলে মেহেদী হাসান রুনুকে খুঁজিতে থাকে। আমি কাকুতি মিনতি করে পুলিশ ও নেতাকর্মীদের নিকট আমার ছেলেকে খুঁজার কারন জিজ্ঞেস করিলে তারা বলে আমার ছেলে মেহেদী হাসান রুনুর বিরুদ্ধে সিলেটের কোতয়ালী থানা ও শাহপরান থানায় ২টি মামলা রয়েছে। আমার ছেলে মেহেদী হাসান রুনুকে গ্রেফতারের জন্য তারা হন্য হয়ে খুঁজিতেছে। তার বিরুদ্ধে নাকি গ্রেফতারী পরোয়ানা জারী আছে। পুলিশ আমার ছেলে মেহেদী হাসান রুনুর অবস্থান জানিতে চাইলে আমি বলি সে লন্ডনে অবস্থান করিতেছে কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস না করে ঘরে প্রবেশ করে তল্লাশি ও আমার ঘরে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে। আমার ছেলে মেহেদী হাসান রুনুকে পুলিশ পাইলে ক্রসফায়ার করিয়া মারবে বলিয়া চলিয়া যায়। এ কারনে আমরা পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে বলে মেহেদী হাসান রুনুকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে আগুন দিয়ে ঘরবাড়ী জালিয়ে দিবে। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করিতেছেন।

ঘটনার বিষয়ে দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করিলে তিনি জানান, মেহেদী হাসান রুনুর বিরুদ্ধে ০২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।