• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সমকামী পরিচয় প্রকাশের পর পরিবার থেকে বিচ্ছিন্ন, সামাজিক চাপে সিলেটের এক তরুণ

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
সমকামী পরিচয় প্রকাশের পর পরিবার থেকে বিচ্ছিন্ন, সামাজিক চাপে সিলেটের এক তরুণ

স্টাফ রিপোর্টার : সিলেটে গোয়াইনঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ সাইফ উদ্দিন (২৩) প্রকাশ্যে এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের সক্রিয় সমর্থক হয়ে বিভিন্ন সমকামী সংগঠনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বর্তমানে সে যুক্তরাজ্যে তার এক সমলিঙ্গের সঙ্গীর সহিত বসবাস করছে। পরিবারের সদস্যরা তার জীবনযাপন ও পরিচয় মেনে নিতে না পেরে তাকে ত্যাজ্য ঘোষণা করেন। পরবর্তীতে তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন খবর পেয়ে তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। এর ফলে তিনি সামাজিক বর্জন, বৈষম্য এবং মানসিক চাপে পড়েন বলে জানা গেছে।

স্থানীয়রা বলছে, তার এমন কর্মকান্ডে এলাকার মানহানি ক্ষুন্ন হয়েছে। তার এই ধারাবাহিক কর্মকাণ্ড আমাদের এলাকার সম্মান, সামাজিক মর্যাদা এবং ধর্মীয় অনুভূতিতে চরম ব্যাঘাত ঘটে। তাকে যেখানে পাবে তারা ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন বলে এলাকাবাসীরা জানান। এ ঘটনায় তিনি মারাত্মকভাবে জীবনযাপন হুমকির মধ্যে রয়েছে। তবে সামাজিক চাপ ও পারিবারিক বিরোধের কারণে মোঃ সাইফ উদ্দিন নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ সাইফ উদ্দিনের মা বলেন, এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের সক্রিয় সমর্থক হয়ে বিভিন্ন সমকামী সংগঠনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় আমার ছেলেকে পরিবার থেকে ত্যাজ্য করা হয়েছে। আমাদের পারিবারিক আদর্শের সহিত কোনোভাবেই তার এহেন কর্মকান্ড সামঞ্জস্যপূর্ণ নয়। সে যেন কখনো আর আমার পরিবারের ফিরে না আসে। যদি তার খবর পাই তাহলে তাকে ধরে পুলিশে দিবো। তার এসব কার্যকলাপে আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।